রবিবার, ১৭ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ মে ২০২৬, ২১:৩১

সোহেল বেপারী গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি

ফরিদগঞ্জ ব্যুরো।।
সোহেল বেপারী গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি
সোহেল বেপারী

ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের ঐতিহ্যবাহী গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা (এডহক) কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী সোহেল বেপারী। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা'র বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ৬৪(১০) ধারা অনুসারে নিচে উল্লেখিত ব্যাক্তিগণেরর সমন্বয়ে এ স্মারকে ইস্যু তারিখ হতে পরবর্তী ছয় মাসের জন্যে সোহেল বেপারীকে সভাপতি করে এডহক কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটির অন্য সদস্যরা হলেন : মো. সোলায়মান পাটোয়ারী (শিক্ষক প্রতিনিধি), মো. শাহাদাত গাজী (অভিভাবক প্রতিনিধি) এবং পদাধিকার বলে প্রধান শিক্ষক।

নবনির্বাচিত সভাপতি সোহেল বেপারী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আমি একজন উদ্যোক্তা হিসেবে মৎস্য চাষ করে সফল হয়েছি এবং জাতীয়ভাবে পুরস্কৃত হয়েছি। পাশাপাশি অন্যান্য ব্যবসাও করছি। ছোটবেলা থেকেই কষ্ট করে লেখাপড়া করেছি। আমি জানি লেখাপড়ার মূল্য। তাই শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে আমি আগেও বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছি, এখন নতুন করে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কাজ করার আরো বৃহৎ পরিসর পেলাম। আশা করবো বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনতে সচেষ্ট হবেন এবং আমাকে সহযোগিতা করবেন।।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়