শনিবার, ১৬ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ মে ২০২৬, ১৪:৫৪

কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক

আজ শনিবার (১৬ মে ২০২৬) ঢাকা থেকে চাঁদপুর আসার পথে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজারে আয়োজিত পথসভায় প্রধানমন্ত্রী কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি দিয়েছেন। ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক ধরে মেঘনা ব্রীজ পার হবার পর কুমিল্লা জেলার সীমান্ত ছোঁয়া থেকে শুরু করে এ পথসভা পর্যন্ত সড়কের দুধারে দাঁড়িয়ে থাকা জনতার দাবি 'কুমিল্লা বিভাগ চাই' শ্লোগান শুনতে শুনতে আসছিলেন প্রধানমন্ত্রী। আর মন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিনসহ এমপি ও অন্যান্য বক্তা একই দাবিতে সোচ্চার ছিলেন। সেজন্যে প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরের পথসভায় কুমিল্লার ভাগ্যলক্ষ্মীকে এগিয়ে নিতে কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি দিয়েই ফেলেন। তিনি বলেন, পুরো পথে যে দাবি শুনতে শুনতে এসেছি শ্লোগানে শ্লোগানে, ইনশাআল্লাহ সে দাবি পূরণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়