প্রকাশ : ১৬ মে ২০২৬, ১৪:৩৩
দেড় মাসের বাচ্চা নিয়ে.....

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীর হাত থেকে ফ্যামিলি কার্ড নেয়ার জন্যে চাঁদপুর সরকারি কলেজ মাঠে রাজরাজেশ্বর থেকে চলে এসেছেন সান্ত্বনা বেগম। সময় তখন শনিবার দুপুর দেড়টা। কোলে তার দেড় মাসের শিশু সন্তান। প্রখর রোদের মধ্যে মাঠে তখন ঢুকতে দেয়া হয় নি। সে জন্যে পাশে ভবনের ছায়ায় অপেক্ষা। মাঠে প্রবেশ গেটে বলা হয়েছে- এতো ছোট বাচ্চা নিয়ে এখন ভিতরে ঢোকা যাবে না।








