প্রকাশ : ১৬ মে ২০২৬, ১৪:১৯
প্রধানমন্ত্রীর ঘোষেরহাট কর্মসূচিতে ব্যতিক্রমী উদ্যোগ
স্বল্পমূল্যে খাবারের ব্যবস্থা করে প্রশংসায় ভাসছেন মাহবুব আলম বেপারী

চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাটে কুড়মারডুগি গ্রামে প্রধানমন্ত্রীর আগমন ও বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচিকে ঘিরে যখন পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, ঠিক সেই সময় মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন শাহ মাহমুদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাহবুব আলম বেপারী।
প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নিতে আসা হাজার হাজার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের কথা চিন্তা করে তিনি স্বল্পমূল্যে দুপুরের খাবারের ব্যবস্থা করেন। তার এই অস্থায়ী খাবার ব্যবস্থাপনায় মুরগি পোলাও মাত্র ১০০ টাকা এবং গরুর মাংসসহ পোলাও মাত্র মাত্র ১৫০ টাকায় পরিবেশন করা হয়।
সারাদিন বিভিন্ন এলাকা থেকে আগত মানুষ সেখানে খাবার গ্রহণ করে সন্তুষ্টি প্রকাশ করেন। বিশেষ করে সাধারণ মানুষের নাগালের মধ্যে এমন মানসম্মত খাবারের আয়োজন করায় সবাই মাহবুব আলম বেপারীর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
নেতাকর্মীরা জানান, রাজনৈতিক কর্মসূচিতে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। অনেকেই বলেন, “এত মানুষের সমাগমের মধ্যেও স্বল্পমূল্যে সুন্দর পরিবেশে খাবারের ব্যবস্থা করে তিনি মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।”
ঘোষেরহাট এলাকায় দিনব্যাপী উৎসবমুখর পরিবেশের মধ্যেও মাহবুব আলম বেপারীর এই উদ্যোগ মানুষের মাঝে আলাদা করে আলোচনার জন্ম দিয়েছে।








