প্রকাশ : ১৬ মে ২০২৬, ১২:৩৭
কুমিল্লা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী

কুমিল্লা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লার পদুয়ার বাজার থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। পথিমধ্যে তিনি বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় বক্তব্য রাখবেন। অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি লক্ষ্মীপুর পথসভায় এসে পৌঁছবেন। চাঁদপুরে সফরের প্রথমেই তিনি শাহরাস্তিতে খোদ্দ খাল খননের উদ্বোধন করবেন এবং জনসভায় বক্তব্য রাখবেন। এরপর তিনি চাঁদপুর সদরের উদ্দেশ্যে রওনা হবেন। দুপুর সাড়ে ১২ টায় শাহরাস্তিতে খাল খনন উদ্বোধনের কথা থাকলেও তিনি কিছুটা বিলম্বে শাহরাস্তিতে আসছেন। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে সড়কের দু'পাশে মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। সকাল থেকেই প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছে সর্বস্তরের মানুষ।








