প্রকাশ : ১৬ মে ২০২৬, ১২:৩৪
দিনে দুপুরে পুরো ফাঁকা ব্যস্ত বাণিজ্য কেন্দ্র হাজীগঞ্জ বাজার

ঘড়ির কাঁটা ঠিক থাকলে আর ঘণ্টাখানেক পর হাজীগঞ্জ বাজার পার হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর হাজীগঞ্জ বাজার অতিক্রমকে নির্বিঘ্ন করতে ও নিরাপত্তার খাতিরে গুরুত্বপূর্ণ কিছু
গণপরিবহন ছাড়া সব পরিবহনকে ঘুরিয়ে দেয়া হচ্ছে। সেই সাথে যান চলাচলে সীমিত করে দেয়া হয়েছে। হাজীগঞ্জ বাজারস্থ বড় পুলের পূর্বপাশে ডিএসবি ও পশ্চিম বাজারে বিশ্বরোড চৌরাস্তাতে কাজ করছে পুলিশসহ একাধিক সংস্থা। ইতোমধ্যে হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে উৎসুক সাধারণ লোকজনের উপস্থিতি সময়ের সাথে বাড়তে শুরু করেছে।
এদিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন অংশ ঘুরে দেখা গেছে, প্রধান সড়কে উঠে আসা প্রতিটি পার্শ্ব সড়কের মুখে পুলিশ দাযিত্ব পালন করছে। তবে হাজীগঞ্জে কোনো বিএনপির নেতাকর্মী ঠিক এ মুহূর্তে হাজীগঞ্জে নেই। প্রিয় নেতা প্রধানমন্ত্রীকে দেখতে সবাই শাহরাস্তিতে খোদ্দ খাল খনন অংশে চলে গেছে।








