প্রকাশ : ১৫ মে ২০২৬, ২২:২২
প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল পরিদর্শনে তিন মন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপির চাঁদপুর জেলা সফরসূচির অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন শিক্ষা, সমাজকল্যাণ ও পানি সম্পদ মন্ত্রী। শুক্রবার (১৫ মে ২০২৬) রাতে চাঁদপুর সরকারি কলেজ মাঠ পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন এমপি, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি এবং পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নেতৃবৃন্দ।







