বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ১৮:৩৯

কচুয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সভা

আলমগীর তালুকদার।।
কচুয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সভা
কচুয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন শিক্ষা সমন্বয়কারী অধ্যাপক আব্দুল মজুমদার।

কচুয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) দক্ষিণ ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রীর শিক্ষা সমন্বয়কারী অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার। তিনি বলেন, শিক্ষাকে আনন্দময় করতে সরকার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। ঝরেপড়া রোধে কচুয়ার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হবে। শিক্ষার্থীদের বিনামূল্যের ড্রেস দেয়া হবে। শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, মূল্যায়ন পরীক্ষা, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার ব্যবস্থা করতে হবে। কচুয়া হবে শিক্ষার জন্যে মডেল উপজেলা ।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাছরিন সুলতানা সকল শিক্ষককে নির্ধারিত সময়ে বিদ্যালয়ে আগমন, প্রস্থান, ঈদের বন্ধের পূর্বে মা সমাবেশ করতে হবে। নভেম্বরের মধ্যে সকল শ্রেণীর পাঠদান সম্পূর্ণ করতে হবে।

সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কচুয়া উপজেলা শাখার নির্বাহী সভাপতি খোরশেদ আলম, উপজেলা ক্যাব কমিশনার আব্দুল মোতালেব, প্রধান শিক্ষিকা ফারজানা আফরোজ, কামাল হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়