সোমবার, ১১ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ মে ২০২৬, ২০:৪৯

কাল জাসাস নেতা রোটা. কাজী মাঈনুল হক জীবনের বাইপাস।। দোয়া কামনা

স্টাফ রিপোর্টার।।
কাল জাসাস নেতা রোটা. কাজী মাঈনুল হক জীবনের বাইপাস।। দোয়া কামনা

চাঁদপুরের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের সুপরিচিত মুখ রোটা. কাজী মাঈনুল হক জীবনের বাইপাস সার্জারি কাল বুধবার (১৩ মে ২০২৬)। রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে এই অস্ত্রোপচার সম্পন্ন হবে বলে জানা গেছে। চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. মেজর (অব.) কামরুল ইসলামের তত্ত্বাবধানে সার্জারিটি পরিচালিত হবে। ইতোমধ্যে তাঁর প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

কাজী মাঈনুল হক জীবন চাঁদপুরের বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয়। তিনি চাঁদপুর রোটারী ক্লাবের পরিচালক, নাজিরপাড়া ক্রীড়া চক্রের সভাপতি এবং জাসাস চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অস্ত্রোপচারের আগে তিনি সকল শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও চাঁদপুরবাসীর কাছে দোয়া কামনা করেছেন। তাঁর পরিবারের পক্ষ থেকেও সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়