বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ মে ২০২৬, ২১:৫১

মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আলমগীর কবির।।
মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজীগঞ্জ উপজেলার মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (৬ মে ২০২৬) বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক রঞ্জন সরকারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তারেক হোসেনের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অক্সফোর্ড ব্রুকস ইউকে-এর মাস্টার্স ইন ম্যানেজমেন্ট আফিসার মো. শরিফুল আরেফিন রনি।

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম রনি, মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. আনোয়ার হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস আক্তার, সাবেক ইউপি সদস্য মো. ফখরুল ইসলাম খান, সমাজসেবক আমির হোসেন, জসিম উদ্দিন প্রধানীয়া, আব্দুল সাত্তার, জাবেদ হোসেন, আব্দুল কাদের মিজি ও মো. হাছান মাহমুদ। এছাড়া রাজারগাঁও ইউনিয়ন ছাত্র নেতা আরিফ খান, আরিয়ান চৌধুরী সানিসহ

বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী, এলাকার গণ্যমান্যগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়