রবিবার, ০৩ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ মে ২০২৬, ২৩:১৮

শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ও র‌্যালি

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি অনিবার্য

---------অ্যাড. মো. শাহজাহান মিয়া

অনলাইন ডেস্ক
শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি অনিবার্য
ছবি ক্যাপশন- আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর শহর ও সদর শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ ও র‌্যালির দৃশ্য।

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর শহর ও সদর শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে ২০২৬) সকালে শহরের বাইতুল আমিন মসজিদের সামনে সমাবেশের পর র‌্যালি শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, মিশন রোড, স্টেডিয়াম রোড, জেলা প্রশাসক কার্যালয় হয়ে পুনরায় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া। তিনি বলেন, মহান মে দিবস আমাদের শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদার কথা স্মরণ করিয়ে দেয়। সমাজের উন্নয়ন ও অগ্রগতির পেছনে এই শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি অনিবার্য। তিনি বলেন, সকল প্রকার শ্রমিকের নিয়োগপত্র দিতে হবে। শ্রমিকদের রেশনিংয়ের ব্যবস্থা, হাসপাতালে সংরক্ষিত বেডের ব্যবস্থা, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ৬ মাসের দুটি বেতন ঘোষণা, ডে-কেয়ার সেন্টার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক রুহুল আমিন ও অ্যাড. আ. কাদের খান। ফেডারেশনের শহর শাখার সভাপতি আব্দুল হাই লাবলুর সভাপতিত্বে ও সেক্রেটারী সাইফুদ্দিন আল আমিনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন সদর শ্রমিক কল্যাণের সভাপতি মাওলানা মিজানুর রহমান, জামায়াত নেতা গোলাম মাওলা ও মোটর শ্রমিক একতার জেলা সভাপতি আমিনুর রহমান। এছাড়া শ্রমিকদের মাঝে খাদ্য বিতরণ, গেঞ্জি বিতরণ ও র‌্যালি ইত্যাদি নানা কর্মসূচি পালন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়