প্রকাশ : ০২ মে ২০২৬, ২২:৩৮
ব্যারিস্টার জিয়াউল হক জিকোর কৃতজ্ঞতা

চাঁদপুর-৩ সদর আসনের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নির্বাহী সদস্য মরহুম জিএম ফজলুল হকের সন্তান ব্যারিস্টার জিয়াউল হক জিকো তাঁর পিতার মাগফেরাত কামনায় দোয়া ও মেজবানি সফলভাবে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, আমার প্রিয় বাবা মরহুম জিএম ফজলুল হক সাহেবের রুহের মাগফিরাত কামনায় ১ মে ২০২৬, শুক্রবার বাবুরহাট, চাঁদপুরে আমাদের বাসস্থানে দোয়া মাহফিল ও মেজবান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
|আরো খবর
এ অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত থেকে আমাদের পাশে দাঁড়িয়েছেন, দোয়া মাহফিলে শরিক হয়েছেন এবং এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছেন—তাদের প্রতি আমার হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই। বিশেষভাবে কৃতজ্ঞ চাঁদপুর জেলার বিভিন্ন পর্যায়ে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এবং দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার আগত ব্যক্তিবর্গের প্রতি। প্রশাসনের সকল স্তরের সদস্যদেরও আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা তাদের দায়িত্ব শতভাগ পালন করেছেন।
আপনাদের উপস্থিতি, আন্তরিকতা, ভালোবাসা এবং দোয়া আমাদের এই কঠিন সময়ে সাহস জুগিয়েছে। যারা দূরে থেকেও দোয়া ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতিও আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আল্লাহতা'লার দরবারে আমাদের আকুল প্রার্থনা—তিনি যেন আমার প্রিয় বাবাকে ক্ষমা করে দেন, তাঁর কবরকে নূরানী করে দেন এবং জান্নাতের সর্বোচ্চ মাকামে সমৃদ্ধ করেন।
পরিশেষে যাদের অক্লান্ত পরিশ্রম, নিঃস্বার্থ সহযোগিতা ও ভালোবাসায় এই দোয়ার আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি—তাঁদের প্রত্যেকের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা ও দোয়া রইল।তিনি জেলাবাসী ও সংসদীয় এলাকার সকলের কাছে তাঁর বাবার জন্যে দোয়া করার অনুরোধ জানিয়েছেন।








