শুক্রবার, ০১ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ মে ২০২৬, ২০:০৬

​মানব সেবা সংস্থার কমিটি গঠন

সভাপতি আকলিমা ও সাধারণ সম্পাদক মহিনউদ্দিন

অনলাইন ডেস্ক
​মানব সেবা সংস্থার কমিটি গঠন

​মানবতার কল্যাণে নিয়োজিত সামাজিক সংগঠন 'মানব সেবা সংস্থা (HSO)'-এর ২০২৬-২৭ সনের এক বছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (১ মার্চ ২০২৬) বিকেলে অনলাইনে জুম মিটিংয়ে এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের উপদেষ্টাগণ ও প্রতিষ্ঠাতা পরিচালকের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

​সংগঠনের উপদেষ্টা মো. শরিফ হোসেন পাটওয়ারী ও সৈকত বেপারী এবং প্রতিষ্ঠাতা ও পরিচালক আল আমিন আহমেদ এ কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর করে আশা প্রকাশ করেন যে, এই নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ধারা অব্যাহত থাকবে।

​নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন : সভাপতি আকলিমা আহসান এবং সাধারণ সম্পাদক মাইনউদ্দিন বেপারী। কমিটিতে আরও রয়েছেন : ​সহ-সভাপতি অন্তর চন্দ্র, ​যুগ্ম সাধারণ সম্পাদক রনি দেওয়ান, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ পিন্টু,

​অর্থ সম্পাদক নাসরিন নুরজাহান ও

​প্রচার সম্পাদক তানিশা আক্তার।

​কমিটি অনুমোদনের পর নবনির্বাচিত সভাপতি আকলিমা আহমেদ বলেন, "আমাদের লক্ষ্য মানুষের সেবা করা। এই নতুন কমিটির মাধ্যমে আমরা ঐক্যবদ্ধভাবে সমাজের উন্নয়নে কাজ করে যাবো।"

​সংগঠনের প্রতিষ্ঠাতা আল আমিন আহমেদ জানান, আগামী এক বছর এই কমিটি সংস্থার যাবতীয় সাংগঠনিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবে। কমিটির ঘোষণা আসার পরপরই সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়