মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ২১:৩৯

মতলবে মাদকবিরোধী সমাবেশ ও নতুন কমিটির পরিচিতি সভা

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে মাদকবিরোধী সমাবেশ ও নতুন কমিটির পরিচিতি সভা

মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁও মহিলা মাদ্রাসা মাঠে মাদক কেনাবেচা ও মাদক সেবন প্রতিরোধে সমাবেশ ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) বিকেলে পৌরসভার ৬নং ওয়ার্ডের ঢাকিরগাঁও মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে

মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান।

পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান শাহীন ভূইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, সাবেক কমিশনার শাহজাহান মল্লিক। এছাড়া আরও বক্তব্য রাখেন মাদকবিরোধী প্রতিরোধ কমিটির সদস্য সুজন পাটোয়ারী, খোরশেদ আলম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে বাঁচাতে হবে, কারণ মাদক কেবল স্বাস্থ্যই নষ্ট করে না, বরং পুরো সমাজব্যবস্থাকে অবক্ষয় করে তোলে। 'মাদক কে না বলুন' এই অঙ্গীকার নিয়ে আমাদের একাত্ম হতে হবে।

বক্তারা আরো বলেন, মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীরা যদি সরকারি দলের হয়ে থাকে তাহলে তাদেরও ছাড় নেই। দলে তাদের জায়গা নেই। পুলিশ মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে।

ওসি হাফিজুর রহমান মানিক বলেন, মাদক নির্মূল করতে পুলিশের পক্ষে একা সম্ভব নয়। সামাজিক ভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। যেহেতু মাদকের বিরুদ্ধে যুবসমাজ সংঘবদ্ধ হয়েছে এবং মাদক প্রতিরোধ কমিটি করা হয়েছে, এখন মাদক নির্মূল করা সহজ হবে। সব কাজ করতে গিয়ে কেউ হুমকির শিকার হলে ওই হুমকিদাতা যতো বড়ো শক্তিশালী হোক, চুল পরিমাণ ছাড় দেয়া হবে না। সমাজকে সুন্দর করতে পুলিশ আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ।

সমাবেশে উপস্থিত ছিলেন মতলব পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. শোয়েব আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির মিয়াজী, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসানসহ মাদকবিরোধী প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়