মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ২০:৩৬

মাসিক সভায় নবনিযুক্ত প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম

সবার সহযোগিতায় চাঁদপুর জেলা পরিষদকে একটি মডেল জেলা পরিষদে পরিণত করা হবে

স্টাফ রিপোর্টার।।
সবার সহযোগিতায় চাঁদপুর জেলা পরিষদকে একটি মডেল জেলা পরিষদে পরিণত করা হবে
মাসিক সভায় সভাপ্রধানের বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম।

চাঁদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম বলেছেন, জেলা পরিষদের উন্নয়ন উপজেলার‌ উন্নয়নের সাথে সরাসরি সম্পৃক্ত। জেলা পরিষদ অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে যে বড়ো প্রকল্পগুলো বাস্তবায়ন করে, তা মূলত উপজেলাগুলোর আওতাধীন এলাকাতেই সম্পন্ন হয়, যার ফলে স্থানীয় পর্যায়ের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হয়।

সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকালে জেলা পরিষদের মাসিক সভায় সভাপ্রধানের বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. এরশাদ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার এসএমএন জামিউল হিকমা, হাইমচর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান রাসেল, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি, জেলা সমাজসেবা অফিসার মো. নজরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো. রুহুল্লাহ , জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হাসান খান, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন চৌধুরী প্রমুখ।

সভায় এলজিডি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা সহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপ্রধানের বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম আরো বলেন, জেলা পরিষদের উন্নয়ন হলে উপজেলার উন্নয়ন হবে। আপনারা জেলা পরিষদকে সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতার মাধ্যমে জেলা পরিষদ আরো শক্তিশালী হবে। আপনাদের সহযোগিতায় প্রাচীন এ প্রতিষ্ঠান ভালো থাকবে । এই প্রতিষ্ঠান আপনাদেরই প্রতিষ্ঠান। সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, আপনাদের সহযোগিতা পেলে আমি চাঁদপুর জেলা পরিষদকে একটি মডেল জেলা পরিষদে পরিণত করবো। তিনি 'সবার আগে বাংলাদেশ' ধারণ করার জন্যে সকলকে অনুরোধ করেন।

সভায় জেলা পরিষদের সার্বিক উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়