প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১৮:০৮
আল-আমিন এতিমখানার ইমাম নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ

চাঁদপুর পৌরসভার উত্তর গুনরাজদী আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ও মসজিদের ইমাম মুফতি মো. শামছুদ্দিন নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ রয়েছেন। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দুপুরে এ ঘটনা ঘটে এতিমখানা লাগোয়া ডাকাতিয়া নদীতে।
এতিমখানার বাবুর্চি জানান, হুজুর আজকে জোহরের নামাজের পর নদীতে গোসল করতে গিয়েছেন। আছরের নামাজের সময় হয়ে গেছে, হুজুর কেন আসছে না। পরে আমি নদীর পাড়ে এসে দেখি হুজুরের জুতা, সাবান, লুঙ্গি, গামছা ও গেঞ্জি পড়ে আছে। আমি ছাত্রদের সাথে খুঁজে পাইনি। পরে আমি বিষয়টি এতিমখানার সেক্রেটারি মাও. মো. আবদুর রহমান স্যার কে জানাই। পরে তিনি ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস ও মডেল থানার পুলিশকে জানান।








