প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ২০:৩৮
দুদিনের সফরে শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুরে

পাঁচদিন সংসদ অধিবেশনে শেষে শুক্র ও শনিবার দুদিনের সফরে চাঁদপুরে এসেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) জুমার নামাজের আগে এবং পরে ব্যস্ত সময় অতিবাহিত করেন তিনি। শহরের নিজ বাসভবনে প্রথমে দলীয় নেতা-কর্মীদের সাথে কুশল বিনিময় করেন এবং নির্বাচনী এলাকার জনসাধারণের সুখ -দুঃখ, সমস্যা, প্রাপ্তি, সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শুনেন ও সমাধানের উদ্যোগ নেন। পরে পৌর ১১নং ওয়ার্ডে একটি সামাজিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং এলাকার খোঁজ খবর নেন, দ্রুত রাস্তা ঘাটের সংস্কার ও মেরামতের নির্দেশ প্রদান করেন। এরপর চাঁদপুর পৌর এলাকার ৫নং ওয়ার্ডের রঘুনাথপুর এলাকার সড়কের কাজ পরিদর্শন করেন। এ সময় চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝিসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। ছবিতে শুক্রবার চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের ব্যস্ততার খণ্ডচিত্র।








