শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ২০:৫৪

নদীতে বালুবাহী ডেকে নামাজ, ব্যস্ততার মাঝেও একাগ্রতা

কাজী আজিজুল হাকিম নাহিন।
নদীতে বালুবাহী ডেকে নামাজ, ব্যস্ততার মাঝেও একাগ্রতা

নদীপথের কোলাহলপূর্ণ পরিবেশে চলন্ত একটি বালুবাহী নৌযানের ডেকে এক ব্যক্তিকে নামাজ আদায় করতে দেখা গেছে। মানুষের ব্যস্ততা এবং ট্রলারের শব্দ থাকলেও তিনি শান্ত ও মনোযোগী ছিলেন।

নদীর তীরেও চলছিলো নানামুখী কর্মকাণ্ড--নৌকা ভিড়ছে, পণ্য নামানো হচ্ছে, কেউ ভ্রমণে, অনেকে যাতায়াতে ব্যস্ত। এর মাঝেই এই দৃশ্যটি ভিন্ন এক বার্তা দেয়। ব্যস্ত জীবনের চাপের মধ্যেও নিজের ধর্মীয় দায়িত্ব পালনে সচেতন থাকা যে সম্ভব, সেটিই যেন নীরবে মনে করিয়ে দেয়-- আল্লাহকে স্মরণ করার নির্দিষ্ট কোনো অজুহাত লাগে না। ইচ্ছা করলেই নামাজ আদায় করা যায়। ছবিটি চাঁদপুরের ডাকাতিয়া নদী থেকে তোলা। ছবি ও প্রতিবেদন : কাজী আজিজুল হাকিম নাহিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়