মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ২১:৩০

মোশারফ ফাউন্ডেশনের বাইক সেবায় উপকার পেলো পরীক্ষার্থী

স্টাফ রিপোর্টার।।

অনলাইন ডেস্ক
মোশারফ ফাউন্ডেশনের বাইক সেবায় উপকার পেলো পরীক্ষার্থী

চাঁদপুরে এসএসসি পরীক্ষা দিতে এসে এডমিট কার্ড না আনায় বিপাকে পড়ে বাবুরহাট হাই স্কুলের এক পরীক্ষার্থী। মাতৃপীঠ স্কুল কেন্দ্রের ওই পরীক্ষার্থী বুঝতে পারে, ভুল করে এডমিট কার্ড বাড়িতে রেখে এসেছে। তখন পরীক্ষা শুরুর মাত্র ২০–২৫ মিনিট বাকি। যানজটের এই শহরে এতো অল্প সময়ে বাড়িতে গিয়ে এডমিট কার্ড নিয়ে আসা প্রায় অসম্ভব।

এ সময় এগিয়ে আসেন মোশারফ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। তাদের বাইক সার্ভিসের সহায়তায় ওই শিক্ষার্থী দ্রুত বাড়ি থেকে এডমিট কার্ড আনতে সক্ষম হয়। ফলে অনিশ্চিত হয়ে পড়া পরীক্ষা দেওয়ার সুযোগ পায় সে। এমন সহযোগিতার জন্যে মোশারফ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানায় ওই শিক্ষার্থী।

উল্লেখ্য, চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোশারফ হোসাইনের পক্ষে 'মোশারফ ফাউন্ডেশন' এ বছর এসএসসি পরীক্ষার্থীদের জন্যে কলম, খাবার পানি, বাইক সার্ভিসসহ বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম চালু করেছে। পাশাপাশি অভিভাবকদের জন্যে বসার স্থান ও পানির ব্যবস্থাও রাখা হয়েছে। মেয়র প্রার্থী মোশারফ হোসাইনের এমন ব্যতিক্রমী সেবামূলক উদ্যোগ সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়