বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ২১:০১

শাহরাস্তি পৌর প্রশাসকের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে কর্মচারী বরখাস্ত

মো. মঈনুল ইসলাম কাজল।।
শাহরাস্তি পৌর প্রশাসকের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে কর্মচারী বরখাস্ত

শাহরাস্তি পৌরসভার প্রশাসক নাজিয়া হোসেনের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে পৌরসভার কর্মচারী মাইদুলকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে উপজেলা সদরে অবস্থিত সামিয়া টেলিকমের স্বত্বাধিকারী আবু সায়েমকে ১০ হাজার টাকা অর্থ দণ্ডে দণ্ডিত করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন এই রায় দেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পৌরসভার কর্মচারী মাইদুল ও আবু সায়েম পৌর প্রশাসকের স্বাক্ষর জাল করে অর্থের বিনিময়ে জন্ম সনদ ও নাগরিক সনদ বিতরণ করে আসছে। বিষয়টি প্রশাসনের নজরে আসলে মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে অবস্থিত সামিয়া টেলিকম সিলগালা করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরপর অভিযুক্তদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের বিরুদ্ধে এ রায় দেয়া হয়। পৌর প্রশাসক নাজিয়া হোসেন জানান, এ ঘটনার সাথে সম্পৃক্ত অন্যদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও জানান, অভিযুক্ত সামিয়া টেলিকমের স্বত্বাধিকারী আবু সায়েম কে উপজেলা সদর থেকে দোকান অন্যত্র সরিয়ে নিতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়