প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ২২:৫৪
মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

হাজীগঞ্জ উপজেলার মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
রোববার (১৯ এপ্রিল ২০২৬) বিদ্যালয় মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন পরীক্ষার্থী মো. রাকিব হোসেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহআলম মিয়াজীর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সুমন খান ও গোপাল কৃষ্ণ রায়ের যৌথ উপস্থাপনায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মো. হাবিবুর রহমান ঢালী, নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যাপক মো. রিপন আলী, সহকারী শিক্ষক মো. রবিউল আউয়াল, ম্যানেজিং কমিটির সদস্য মো. আ. সাত্তার বকাউল, পরীক্ষার্থী মোস্তাকিম ফারিয়া ও অধ্যয়নরত শিক্ষার্থী ইসরাত। অনুষ্ঠানে সকল শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি শাহাদাত হোছাইন।








