শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ২১:১৪

এক্সপ্রেস ও স্পেশাল জটিলতায় আল আরাফাহ বাস সার্ভিস

মো. মঈনুল ইসলাম কাজল
এক্সপ্রেস ও স্পেশাল জটিলতায় আল আরাফাহ বাস সার্ভিস

সম্প্রতি আল আরাফাহ বাস সার্ভিসের এক চালকের ফেসবুক লাইভ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। চালক মো. ইয়াসিন ফেসবুক লাইভে এসে চাঁদপুর জেলা শ্রমিক নেতা বাবুল মিজির নাম উল্লেখ করে চাঁদা না দেয়ায় তাদের বাস বন্ধ করে রাখার দাবি করেন। কিছুক্ষণ পরেই চালক ইয়াসিন তার বক্তব্য প্রত্যাহার করে নিয়ে ক্ষমা চেয়ে আরেকটি ভিডিও তার ফেসবুকে পোস্ট করেন।

এ বিষয়ে বিস্তারিত জানতে ঘটনাস্থলে গেলে উঠে আসে আসল চিত্র।

pজানা গেছে, প্রায় ২৪ বছর ধরে রামগঞ্জের পানপাড়া থেকে ঢাকা পর্যন্ত 'আল আরাফাহ এক্সপ্রেস' নামের একটি বাস সার্ভিস নিয়মিত যাতায়াত করে আসছে। এ বাস সার্ভিসকে নকল করে 'আল আরাফাহ স্পেশাল' নামে আরেকটি সার্ভিস রামগঞ্জ হতে কচুয়া উপজেলা হয়ে ঢাকা পর্যন্ত যাত্রা শুরু করে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বৈধ কাগজপত্র ও রুট পারমিট না থাকা 'আল আরাফাহ স্পেশাল' বাস সার্ভিসের চলাচল বন্ধ করে দেয়া হয়। অনুমতি না পেয়ে স্পেশাল সার্ভিসের বাসগুলো যেখানে সেখানে পড়ে থাকতে দেখা যায়। আল আরাফাহ এক্সপ্রেস লিমিটেডের পরিচালক ফখরুল ইসলাম বিলাস জানান, আল আরাফাহ স্পেশাল বাস সার্ভিসের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তাদের সার্ভিস নকল করা হয়েছে। সাধারণ যাত্রীরা এক্সপ্রেস ও স্পেশালের পার্থক্য বুঝে উঠতে পারছে না। স্পেশাল সার্ভিস সম্পূর্ণ নকল ও অবৈধ।

জেলা শ্রমিক নেতা বাবুল মিজি জানান, রুট পারমিট না থাকায় সার্ভিস বন্ধ করা হয়েছে। এ বিষয়ে আমার কোনো হাত নেই। চালক ইয়াসিন ক্ষমা চেয়েছেন।

এদিকে আল আরাফাহ স্পেশাল বাস সার্ভিসের কোনো কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ সার্ভিসের দায়িত্বশীল কাউকেই খুঁজে পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়