প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ২২:৩৬
স্বাধীনতা দিবসে প্যাপিরাস পাঠাগারের সাহিত্য আড্ডা ও আলোচনা সভা

মহান স্বাধীনতা দিবসে প্যাপিরাস পাঠাগারের আলোচনা সভা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সন্ধ্যা ৬টায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ চাঁদ টাওয়ারে অবস্থিত প্যাপিরাস পাঠাগার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাঠাগারের উপ-সভাপতি ফেরারী প্রিন্সের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সঞ্চালনায় মহান স্বাধীনতা দিবসের ওপর আলোচনা করেন পাঠাগারের উপদেষ্টা দিলীপ ঘোষ, মোহাম্মদ শাহ-আলম, প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন, ভাসানী সামাজিক সাংস্কৃতিক সংঘের আহ্বায়ক সাইফুল ইসলাম রাজিব, শিক্ষক নেতা ও রাজনীতিবিদ আবুল কালাম আজাদ, চর্যাপদ সাহিত্য একাডেমির নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান আসাদুল্লা কাহাফ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষক ফাহাদ হোসাইন ও সাহিত্যানুরাগী আকবর হোসেন লিটন।
পাঠাগারের সভাপতি অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে ২৬ মার্চের ইতিহাস নতুন প্রজন্মের কাছে বারবার তুলে ধরতে হবে। তরুণদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে।
অনুষ্ঠান শেষে চা-চক্রের আয়োজন করা হয়।








