প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১৪:২৫
জিএম ফজলুল হকের মাগফেরাত কামনায় তরপুরচণ্ডী সরদার বাড়ি মসজিদে দোয়ানুষ্ঠান

চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী তরপুরচণ্ডীর কৃতী সন্তান জিএম ফজলুল হকের মাগফিরাত কামনায় কোরআন খতম ও মিলাদ অনুষ্ঠান হয়েছে। বুধবার (১৮ মার্চ ২০২৬) সকালে তরপুরচণ্ডী ইউনিয়নের হাফেজ সরদার বাড়ি বাইতুল্লাহ জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তরপুরচণ্ডী জমইয়াতে হিযবুল্লার সভাপতি মাওলানা মো. নাজিরুল ইসলাম গাজী।
|আরো খবর
বাইতুল্লাহ মসজিদের সভাপতি মো. জসিম উদ্দিন সরদার ও সাধারণ সম্পাদক মো. আলমগীর সরদারের পরিচালনায় মিলাদ পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. শাহাদাত হোসাইন। উপস্থিত ছিলেন আনোয়ারা মতিউর মডেল মাদ্রাসার পরিচালক মাওলানা মো. আবদুর রহমান গাজী, তরপুরচণ্ডী নেছারিয়া দীনিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আবু সুফিয়ান, মাওলানা মো. জসিম উদ্দিন গাজী। কোরআন খতমে অংশ নেন তরপুরচণ্ডী ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমামগণ।
সরদার বাড়িতে প্রতি বছর ওলামায়ে কেরাম কোরআন খতম করেন। সেমতে এ বছর ৬০ খতম কোরআন খতম করা হয়েছে। পরে সকলেই বাড়ির কবরস্থানে মৃত মুসলমানদের মাগফেরাত কামনায় জিয়ারত করেন।








