প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৩
ফরিদগঞ্জে নানা কর্মসূচিতে অমর একুশে পালন

অমর একুশ ফেব্রুয়ারিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন
|আরো খবর
শ্রেণি-পেশার লোকজন অংশ নেয়। প্রভাতফেরি শেষে উপজেলা সদরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিষ্ঠানগুলোর পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে শহীদ মিনারে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান, ওসি মো. হেলাল উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, ইউআরসি ইন্সট্রাক্টর তারেক নাথ মল্লিক, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল্ল্যা আল মামুন প্রমুখ। আলোচনা শেষে চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।








