রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২০

চাঁদপুর-১ আসনে চারজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

মো. নাছির উদ্দিন
চাঁদপুর-১ আসনে চারজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৬ জন প্রার্থীর মধ্যে ৪ জনই জামানত হারিয়েছেন। মোট প্রার্থীর প্রাপ্ত ভোটের এক অষ্টমাংশ অর্জন করতে না পারায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে সরকারি কোষাগারে জমা হচ্ছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর ৪৪(৩) ধারা অনুযায়ী, কোনো প্রার্থী মোট প্রদত্ত বৈধ ভোটের ১২ দশমিক ৫ শতাংশের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। এবারের নির্বাচনে বড়ো ব্যবধানে জয়-পরাজয়ের কারণে অধিকাংশ প্রার্থী এই শর্ত পূরণ করতে পারেননি।

চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিজয়ী হন বিএনপির প্রার্থী ড. আ.ন.ম. এহসানুল হক মিলন (১,৩৩,০৩২)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের প্রার্থী মুহাদ্দিস আবু নছর মোহাম্মদ মকবুল আহমেদ (৭০,৩৬৮)। এখানে কম ভোট পেয়ে জামানত হারিয়েছেন ৪ জন। তারা হলেন : গণফোরামের আজাদ হোসেন (৩২৯), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ নাছির উদ্দিন (৪৩৭১), গণঅধিকার পরিষদের মো. এনায়েত হোসেন (২১৭) ও জাতীয় পার্টির হাবিব খান (৬৫২)।

চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা বলেন, যারা নির্ধারিত ভোটের চেয়ে কম ভোট পেয়েছেন, তাদের জামানতের অর্থ সরকারি কোষাগারে জমা হবে। প্রত্যেক প্রার্থী মনোনয়ন দাখিলের সময় ৫০ হাজার টাকা করে জামানত দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়