প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৭
চাঁদপুরের ৪টি আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের চরম ভোট বিপর্যয়!

জাতীয় পার্টিকে সাবেক রাষ্ট্রপতি প্রতিষ্ঠা করেন ১৯৮৬ সালের ১ জানুয়ারি। তারপর প্রায় ৪০ বছরের মধ্যে দেশের জাতীয় সংসদ নির্বাচন সহ অন্যান্য নির্বাচনে এ পার্টি মনোনীত প্রার্থীরা তিন যুগে কম-বেশি সাফল্য দেখালেও ৪০ বছর ১ বছর ১১ দিনের মাথায় গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে একটি আসনেও জয়লাভ করতে পারেনি। চাঁদপুরের ৫টি আসনের মধ্যে সদর আসন ছাড়া অন্য ৪টি আসনে প্রার্থী দিলেও ভোট পায় নি তেমন। চাঁদপুর-২ আসনে প্রার্থী হয়ে গণসংযোগ না করে লাঙ্গল প্রতীকএ পেয়েছেন ১৩২৮ ভোট, চাঁদপুর-১ আসনে প্রার্থী হয়ে পেয়েছেন ৬৫২ ভোট, চাঁদপুর-৪ আসনে প্রার্থী হয়ে পেয়েছেন ২৭৭ ভোট এবং চাঁদপুর-৫ আসনে প্রার্থী হয়ে সর্বাধিক ১৫১৬ ভোট পেয়েছেন। চার প্রার্থীর প্রাপ্ত ভোট সংখ্যা মাত্র ৩ হাজার ৭ শ' ৭৩।
অন্য কোনো গণমাধ্যমে প্রকাশিত হয়েছে কিনা জানা যায় নি, তবে চাঁদপুর কণ্ঠে জাতীয় পার্টির এ ৪ প্রার্থীর গণসংযোগ ও পথসভার কোনো সংবাদ উপজেলা পর্যায়ের সংবাদদাতারা পান নি এবং সেজন্যে পরিবেশন করতে পারেন নি। বহুধা বিভক্ত ও গ্রুপিংয়ে জর্জরিত এবং দুর্বল নেতৃত্বসম্পন্ন জাতীয় পার্টি দেশের মানুষের মন থেকে যে ক্রমশ মুছে যাচ্ছে, সেটা পর্যবেক্ষকদের অনুধাবন করতে কষ্ট হচ্ছে না।








