মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ১৯:০৫

গরমে অতিষ্ঠ জনজীবন

অনলাইন ডেস্ক
গরমে অতিষ্ঠ জনজীবন

চাঁদপুরের উপর দিয়ে বইছে তাপপ্রবাহ । প্রখর রোদে তীব্র তীব্র আর ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ট। কালবৈশাখীর মৌসুমে ঝড় বৃষ্টি হলেও তাপপ্রবাহ কমে আসার সম্ভাবনা কম। বরং কোন কোন এলাকায় তাপমাত্রা আরও কিছুটা বেড়ে ৪১ ডিগ্রিতে উঠেছে। গতকাল সকাল থেকে সূর্য যেন আগুন ছড়াচ্ছে চারিদিকে।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সূর্যের তাপও।চাঁদপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হলেও গরমের অনুভূতি ছিল ৪০ ডিগ্রির কাছাকাছি।

তাই গরমের তাড়নায় শিশুরা বিকালেও নদীতে গিয়ে এভাবেই স্বস্তির গোসলে দাপাদাপি করতে দেখা যায় । ছবিটি পুরান বাজার বাকালি পট্টি মেঘনা নদীর পাড় থেকে তোলা।

ছবি ও প্রতিবেদন মিজানুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়