প্রকাশ : ২৩ জুলাই ২০২২, ১৭:৩৪
জাতীয় মৎস্য সপ্তাহে হাজীগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়

'নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৩ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ে সাত দিনব্যাপী মৎস্য সপ্তাহ (২৩ জুলাই থেকে ২৯ জুলাই) পালনে বিভিন্ন উদ্যোগ গ্রহনে আলোচনা করেন ধামরাই উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাসুদুল হাছান।
|আরো খবর
- হাজীগঞ্জে বিনামূল্যে সেবাপ্রাপ্ত পাঁচ শতাধিক রোগীর মধ্যে দেড় শতাধিকের চক্ষু অপারেশনের ব্যবস্থা
- চার কিলোমিটারজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু : দখল-দূষণে মৃতপ্রায় খাল পুনরুদ্ধারের উদ্যোগ, পর্যায়ক্রমে মতলব ও হাজীগঞ্জ পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রম
- হাজীগঞ্জের মেনাপুরে সড়ক দুর্ঘটনায় তরিকুল নিহতের ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
সভায় মো. মাসুদুল হাছান জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে হাজীগঞ্জে ৭ দিনব্যাপী গৃহিত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে অবহিত করেন এবং এসব কর্মসূচি বাস্তবায়ন সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন মতবিনিময় সভায় সাংবাদিক খালেকুজ্জামান শামীম, মহিউদ্দিন আল আজাদ, কবির আহমেদ, মনিরুজ্জামান বাবলু, শাখাওয়াত হোসেন শামীম, মোহাম্মদ হাবীব উল্যাহ্, পাপ্পু মাহমুদ, রেজাউল করিম নয়ন সহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।








