মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১৯:৪০

বাবুরহাটে ফ্রিজ কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বুধবার

উৎসবমুখর পরিবেশে হাজারো দর্শকের সমাগমের প্রত্যাশা

আব্দুল্লাহ আল মামুন।।

চাঁদপুর শহরের বাবুরহাটের ক্রীড়াঙ্গনে বইছে উৎসবের আমেজ। বুধবার (২৪ জুন ২০২৬) বিকেল ৪টায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ফ্রিজ কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট ফাইনাল ম্যাচ।

ফাইনাল খেলায় মুখোমুখি হবে বাবুরহাট সামাজিক সংগঠন ও বিএম ট্যুর এন্ড ট্রাভেলস। খেলাকে ঘিরে ইতোমধ্যে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আয়োজকদের প্রত্যাশা, সমাপনী খেলায় হাজারো দর্শকের উপস্থিতিতে মাঠ পরিণত হবে এক প্রাণবন্ত মিলনমেলায়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল এবং সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসাইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল ২০২৬ পহেলা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসাইন।

ফাইনাল খেলাকে কেন্দ্র করে বাবুরহাটজুড়ে এখন উৎসবের আবহ। ফুটবলপ্রেমীদের নজর এখন মাঠের দিকে—কে জিতবে ফ্রিজ কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬- এর শিরোপা, সেই অপেক্ষায় পুরো এলাকা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়