প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২
মতলবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মতলবে বৃক্ষরোপণ করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকালে মতলব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শতাধিক ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন সাবেক সচিব ও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জাকির হোসেন কামাল।
বৃক্ষরোপণশেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় সভাপতিত্ব করেন মতলব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাকির হোসেন প্রধান। সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জাকির, বিএনপি নেতা দেওয়ান সুরুজ, উপজেলা কৃষক দলের সভাপতি হানিফ পাটওয়ারী, পৌর কৃষক দলের সভাপতি মাহবুব প্রধান, পৌর যুবদলের সদস্য সচিব কামাল উদ্দিন বিপ্লব ও পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক হায়াত আলী।
এছাড়াও সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান শাহীন ভূঁইয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন পাটওয়ারী, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আরিফ মৃধা, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাবেক সভাপতি বিজয় মৃধা, সাবেক সাধারণ সম্পাদক কাউছার আহমেদ, বিএনপি নেতা আরশাদ খান, খালেক, ফারুক খান, বারেক মৃধা, খোরশেদ খান, মুক্তার বেপারী, ইকবাল, ছাত্রনেতা ফয়সাল খান প্রমুখ।
এ সময় ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








