শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১৭:৩৫

কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গুনরাজদী সাতানি পাটোয়ারী বাড়ি জামে মসজিদে কাঙালি ভোজের আয়োজন চলাকালে বাংলাদেশ ছাত্রলীগের ৯ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ১৫ আগস্ট উপলক্ষে মসজিদে কাঙালি ভোজের আয়োজন করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সেখান থেকে ৯ নেতাকর্মীকে হেফাজতে নেয়।

আটককৃতরা হলেন :

ফারদিন রহমান (১৯) পিতা-মফিজুর রহমান, সাং-মধ্য ইচলী (ভূঁইয়া বাড়ি), ১১নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা;

মোঃ সাকিব (১৭), পিতা-মো. জাহাঙ্গীর, সাং-দক্ষিণ গুনরাজদী (তালুকদার বাড়ি), ১১নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা; মো. সাইফ (২১), পিতা-ছিদ্দিকুর রহমান পাটোয়ারী, সাং- পাটোয়ারী বাড়ি, ১১নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা;

রিফাত তালুকদার, পিতা-মজিবুর রহমান, সাং- তালুকদার বাড়ি, ১১নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা; মিজানুর রহমান, পিতা-মহিবুর রহমান, সাং-মধ্য তরপুরচণ্ডী (মুন্সি বাড়ি, ওয়্যারলেস), ১৩নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা; ফাহিম মাঝি, পিতা-মৃত জাহাঙ্গীর মাঝি, সাং-ওয়্যারলেস (মুন্সি বাড়ি), ১৩নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা; মো. শাওন (১৬), পিতা-গোলাম হোসেন, সাং-দক্ষিণ গুনরাজদী, ১১নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা; জিহান (১৫), পিতা-ছায়েদ হোসেন, মূল ঠিকানা : নয়ানী পাটোয়ারী বাড়ি, হাইমচর, চাঁদপুর (বর্তমান ঠিকানা : দক্ষিণ গুনরাজদী, ১১নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা); মোঃ মনজুর মাঝি (৫৮), পিতা-মৃত আমিন মাঝি, সাং-মধ্য ইচলী (শেখ বাড়ি), চাঁদপুর পৌরসভা।

ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়