রবিবার, ০৫ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ২২:১৫

ফরিদগঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবলের ফাইনাল

যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

......সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ

প্রবীর চক্রবর্তী
যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

ফরিদগঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই ২০২৬) বিকেলে রূপসা উত্তর ইউনিয়নের ভাটেরহদ রুস্তমপুর হাজী আবদুল আহাদ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ।

প্রধান অতিথির তাঁর বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন প্রয়োজন। বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে আয়োজকরা প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আমি আশা করি। যুব সমাজকে মাদকের অপব্যবহার থেকে মুক্ত রাখতে এবং ক্রীড়াকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে ফরিদগঞ্জ উপজেলার সর্বত্রই এ ধরনের আয়োজন করতে হবে। ইতঃপূর্বে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এবং আজকে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো। আমি এসব টুর্নামেন্টের সফলতা কামনা করি।

সভাপতির বক্তব্যে রূপসা জমিদার পরিবারের সদস্য সৈয়দ মেহেদী হাসান চৌধুরী বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, সৌহার্দ্য ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের মেধা ও প্রতিভা বিকাশে এমন আয়োজন সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।

কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাদিম চৌধুরী বলেন, খেলাধুলার মাধ্যমেই তরুণ সমাজকে এগিয়ে নিতে হবে। আমরা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের মাধ্যমে দেশব্যাপী ক্রীড়সহ নানা ধরনের আয়োজনের মাধ্যমে যুব সমাজকে এগিয়ে নেয়ার চেষ্টা করবো।

কেন্দ্রীয় মৎস্যজীবী দলের মুখপাত্র, মডেল ও অভিনেত্রী মেঘলা আলম বলেন, যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলা অত্যন্ত কার্যকর। এ ধরনের আয়োজন সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আলমগীর হোসেন আলম মোল্লা ও প্রধান পৃষ্ঠপোষক আবদুল আজিজ টুর্নামেন্ট সফল করতে যারা সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে জনতা বাজার একাদশ দক্ষিণ বদরপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়