সোমবার, ২২ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ জুন ২০২৬, ২০:৫০

নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম নিষ্ক্রিয়ের দাবিতে বাবুরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল

আব্দুল্লাহ আল মামুন
নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম নিষ্ক্রিয়ের দাবিতে বাবুরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম নিষ্ক্রিয় করার দাবিতে চাঁদপুর শহরের বাবুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন ২০২৬) বিকেলে বাবুরহাট ১৪নং ওয়ার্ড বিএনপি এবং এর সহযোগী ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি বাবুরহাট জেলা পরিষদ এলাকা থেকে শুরু হয়ে মতলব রোড হয়ে বাবুরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবি-দাওয়া তুলে ধরেন। কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইমান আলী মিয়াজীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সারাদেশে চলমান কর্মসূচির অংশ হিসেবেই বাবুরহাটে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তারা অভিযোগ করেন, অতীতে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশের গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জনগণের অধিকার হরণ করা হয়েছে। এ কারণে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনগুলো শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে রাজপথে থাকবে। তারা দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ভবিষ্যতের সকল কর্মসূচি সফল করতে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হলে নেতা-কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন। সমাবেশে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন এবং কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ বিক্ষোভ মিছিল ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। বিএনপি নেতারা দাবি করেছেন, জনগণের স্বার্থ ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবেই তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়