সোমবার, ০১ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ জুন ২০২৬, ১৭:৫৭

মতলব উত্তরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা

বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে

---ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন

মাহবুব আলম লাভলু ও কামরুল হাসান রাব্বি।।
বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে
মতলব উত্তরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এঁর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মতলব উত্তর উপজেলায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুন ২০২৬) সকালে নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিনের সহধর্মিণী ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন।

আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।

মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল হক জিতুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, চাঁদপুর জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ বশির আহমেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি গণি তফাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমীন স্বপন, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম সরকার, আমিনুল আহসান ফেরদৌস, ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী সরকার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু, উপজলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মোল্লা, উপজলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিসুজ্জামান ও উপজলা ছাত্রদলের আহ্বায়ক নূরুল হুদা ফয়েজী।

প্রধান অতিথি ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন বলেন,

জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, জেড ফোর্সের অধিনায়ক এবং 'বীর উত্তম' খেতাবে ভূষিত একজন মুক্তিযোদ্ধা। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবেও তিনি স্মরণীয়। তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। দেশের মানুষের বিপুল আস্থা ও সমর্থন নিয়ে এবারসহ বিএনপি এ পর্যন্ত পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়।

আলোচনা সভার পর শহীদ জিয়াউর রহমান বীর উত্তম, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়