সোমবার, ২৫ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ মে ২০২৬, ০২:০২

স্থানীয় সরকার নির্বাচন : সম্ভাব্য প্রার্থীর মুখোমুখি-৩৮

আমি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে চাই

-------সরওয়ার গাজী

সোহাঈদ খান জিয়া।।
আমি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে চাই

ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন মানুষের অধিকার প্রতিষ্ঠা গণতন্ত্র পুনরুদ্ধার চেয়ারম্যান পদপ্রার্থী

জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের দায়িত্ব পালন করতে গিয়ে বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকাকালীন আমাদের অভিভাবক, চাঁদপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক ভাইয়ের নেতৃত্বে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠাগণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করতে গিয়ে বিভিন্ন সময়ে মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছি।

চাঁদপুর কণ্ঠের সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের কৃতী সন্তান মো. এইচএস সোরওয়ার্দি (সরওয়ার) গাজী। তিনি যেহেতু জনপ্রতিনিধি হতে চান, তার প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহারে প্রকাশ করবেন। আগামী স্থানীয় সরকার নির্বাচনে বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্যে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন। তাঁর সাক্ষাৎকারটি নিচে তুলে ধরা হলো--

চাঁদপুর কণ্ঠ : আপনি স্থানীয় সরকার নির্বাচনে কোন্ পদে নির্বাচন করতে চান?

সরওয়ার গাজী : আমি স্থানীয় সরকার নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে চাই।

চাঁদপুর কণ্ঠ : প্রার্থী হবার ইচ্ছা আপনি কবে থেকে পোষণ করছেন? অতীতে কি কখনও নির্বাচনে অংশ নিয়েছিলেন?

সরওয়ার গাজী : আমি যখন ১৯৮৮ সালে জাতীয়তাবাদী ছাত্রদলে সক্রিয়ভাবে রাজনীতি করি, তখন থেকেই মনে মনে জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছা পোষণ করি। অতীতে ৮নং বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংগ্রহণ করতে চেয়েছিলাম। কিন্তু বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিলো বলে দেশে গণতন্ত্রপ্রত্যক্ষ ভোটের কোনো পরিবেশ ছিলো না।

চাঁদপুর কণ্ঠ : আপনি কি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দলীয় সমর্থন বা মনোনয়ন প্রত্যাশা করেন? না নির্দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান?

সরওয়ার গাজী : আমি যেহেতু রাজনীতি করি, আর আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গণতন্ত্রপ্রত্যক্ষ ভোটে বিশ্বাসী, আমিও তা বিশ্বাস করি। আমার শ্রম ও ত্যাগের মূল্যায়ন করে দল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাকে সমর্থন দেবে বলে দলের কাছে আমি প্রত্যাশা ও বিশ্বাস করি। আমি নির্দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই না।

চাঁদপুর কণ্ঠ : নির্বাচনে নিতান্তই জনপ্রিয়তা যাচাই করার জন্যে বা কেবল পরিচিতি লাভের জন্যে প্রার্থী হতে চান? না বিজয়ী হবার মানসে আঁটঘাঁট বেঁধে নেমেছেন বা নামবেন?

সরওয়ার গাজী : আমি নিতান্তই জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হতে চাই। কারণ, ভোট হলো জনগণের অধিকার ও মত প্রকাশের মাধ্যম। ভোটের মাধ্যমে রয়েছে যোগ্য প্রার্থী বেছে নেয়ার সুযোগ। এর মধ্যে একটা মাহাত্ম্য ও সম্মান নিহিত আছে। যেটি মানুষের জন্যে কাজ করতে উৎসাহ প্রদান করে। অবশ্যই আমি যখন নির্বাচনের আশা পোষণ করছি, তখন থেকেই আঁটঘাঁট বেঁধেই মাঠে নেমেছি।

চাঁদপুর কণ্ঠ : নির্বাচনকেন্দ্রিক আপনার পরিকল্পনা কী? সমাজসেবামূলক কাজ কতোটুকু করেছেন বা করবেন? ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন তথা গণসংযোগ শুরু করেছেন?

সরওয়ার গাজী : নির্বাচনকেন্দ্রিক আমার কিছু চমকপ্রদ পরিকল্পনা আছে, যা নির্বাচনের সময় নির্বাচনী মাঠে প্রয়োগ করবো। আমি আমার সাধ্যমতো সমাজসেবামূলক কাজ আমার ছাত্রজীবন থেকেই একটু একটু করে শুরু করে এখনও অব্যাহত রেখেছি। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি, নির্বাচনী আলাপ আলোচনা করছি এবং যথেষ্ট সাড়া পাচ্ছি।

চাঁদপুর কণ্ঠ : নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হবে বলে আপনি আশাবাদী? নির্বাচনের সুষ্ঠুতার বিষয়ে আপনার কোনো পরামর্শ আছে কি?

সরওয়ার গাজী : আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন গণতন্ত্র এবং অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, জনগণই সকল ক্ষমতার উৎস

চাঁদপুর কণ্ঠ : এলাকার উন্নয়নে আপনি ভোটারদের উদ্দেশ্যে কোনো প্রতিশ্রুতি ব্যক্ত করতে চান?

সরওয়ার গাজী : যেহেতু আমি একজন জনপ্রতিনিধি হতে চাই, অবশ্যই জনগণের প্রতি আমার প্রতিশ্রুতি থাকবে। তা আমি নির্বাচনী ইশতেহারে প্রকাশ করবো। আমি ১৯৮৮ সাল থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে জড়িত। আমি জেলা ও উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন সময়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করি। আমি ২০১২ সাল হতে চাঁদপুর জেলা যুবদল ও সদর উপজেলা যুবদলের বিভিন্ন সময় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছি। বর্তমানে জেলা যুবদলের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছি। আমি মনে করি, দল আমার ত্যাগ ও শ্রমের মূল্যায়ন করবে। আপনারা সাংবাদিক, আপনাদের মাধ্যমেও আমার দল আমার এলাকায় গিয়ে জনগণের কাছে আমার খোঁজ খবর নিতে পারে আমি সৎ ও যোগ্য কিনা।

চাঁদপুর কণ্ঠ : আপনার সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরুন।

সরওয়ার গাজী : আমি মো. এইচএস সোরওয়ার্দি (সরওয়ার) গাজী, পিতা-মৃত মো. সিদ্দিকুর রহমান মাস্টার, মাতা-মোসা. রোকেয়া বেগম, সাং নানুপুর, ওয়ার্ড নং-৬, ৮নং বাগাদী ইউনিয়ন, চাঁদপুর সদর।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়