শুক্রবার, ১৫ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ মে ২০২৬, ১৭:০১

শাহরাস্তিতে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামীর বিবৃতি

মো. মঈনুল ইসলাম কাজল
শাহরাস্তিতে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামীর বিবৃতি

শনিবার (১৬ মে ২০২৬) প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে আসছেন। দুপুর ১২ টায় প্রধানমন্ত্রী শাহরাস্তি উপজেলার উয়ারুকে খোদ্দ খালের পুনঃখনন কাজ উদ্বোধন করবেন এবং জনসভায় বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জেলা জুড়ে সর্বস্তরের মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। প্রশাসন ও দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনের সফলতা কামনা করে শাহরাস্তি উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (১৫ মে ২০২৬) উপজেলা জামায়াতের আমির মোস্তফা কামাল স্বাক্ষরিত বিবৃতিতে প্রধানমন্ত্রীর সফরের সার্বিক সফলতা কামনা করা হয়। বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর আগমন চাঁদপুরবাসীর জন্যে আনন্দের ও গর্বের। তাঁর আগমন উপজেলার উন্নয়নে মাইলফলক হিসেবে কাজ করবে। পাশাপাশি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বেশ ক'টি দাবি তুলে ধরা হয়েছে। বিশেষ করে শাহরাস্তি হাসপাতালটিকে আধুনিকায়ন ও ১০০ শয্যায় উন্নীতকরণ, একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, এলাকায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি ইপিজেড নির্মাণের জন্যে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়