সোমবার, ০৪ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ মে ২০২৬, ১৪:১৮

মতলব উত্তরে শ্রমিকদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে শ্রমিকদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল ছেংগারচর পৌর শাখার উদ্যোগে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২ মে ২০২৬) বিকেলে ছেংগারচর পৌর দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে স্বতঃফূর্তভাবে উপজেলা শ্রমিক দল, ছেংগারচর পৌর শ্রমিক দল ও বিভিন্ন ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ছেংগারচর পৌর শ্রমিক দলের সভাপতি গোলাম রাব্বানী স্টার, মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের সভাপতি আ. মালেক মোল্লা ও ছেংগারচর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান। অনুষ্ঠানেউপস্থিত ছিলেন ছেংগারচর পৌর শ্রমিক দলের সহ-সভাপতি মহন বেপারী, উপজেলা শ্রমিক দল নেতা শাহআলম ভূঁইয়া, ছেংগারচর পৌর ৪নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি ডা. ইয়াছিন, ৬নং ওয়ার্ড সভাপতি বাবুল সরকার, ছেংগারচর সিএনজি স্ট্যান্ড শ্রমিক দল কমিটির সাধারণ সম্পাদক বাবু শিকদার, সিনিয়র সহ-সভাপতি মনির প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক রিপন, ষাটনল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. মামুন, কলাকান্দা ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম মোল্লা, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, ফতেপুর পূর্ব ইউনিয়ন শ্রমিক নেতা খোরশেদ আলম শান্ত বকাউল, এখলাছপুর ইউনিয়ন শ্রমিক দল নেতা আজিম উদ্দিন, গজরা ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জসিম প্রধানসহ আরো অনেকে। অনুষ্ঠানশেষে সকল নেতা-কর্মী মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়