বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১৭:০২

ফরিদগঞ্জে বিএনপির স্বাধীনতা দিবসের র‌্যালি, শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা

স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার আহ্বানের কারণে আজ আমরা স্বাধীন জাতি

........ সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ

প্রবীর চক্রবর্তী।।
স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার আহ্বানের কারণে আজ আমরা স্বাধীন জাতি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী

দল-বিএনপি ফরিদগঞ্জ উপজেলা, পৌর শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র‌্যালি, শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকালে বের হওয়া র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সদরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে একাত্তরের শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। পরে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ।

এ সময় তিনি বলেন, একটি স্বাধীন জাতি ও পতাকা পেয়েছি এ দেশের ৩০ লক্ষ মানুষ ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে। ২৫ মার্চ কালোরাত্রির পর দেশ যখন স্বাধীনতার ডাকের আহ্বানে ছিলো, ঠিক তখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তাঁর আহ্বানে শুরু হয়েছিলো ৯

মাসব্যাপী যুদ্ধ। আমাদের নতুন প্রজন্মকে এসব কথা জানাতে হবে। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার আহ্বানের কারণে আজ আমরা স্বাধীন জাতি।

আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ধমনীতে শহীদ জিয়ার রক্ত বহমান। তাই তিনিই আগামীর বাংলাদেশ বিনির্মাণের একমাত্র সারথি। আমাদের বিএনপির নেতাকর্মীদের তাই দলের কর্মকাণ্ডে সোচ্চার থাকতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে।

আরো বক্তব্য রাখেন ঢাকা তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি লায়ন আল আমিন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আ. খালেক পাটওয়ারী, মহসিন মোল্লা, পৌর বিএনপি নেতা এ এম টুটুল পাটওয়ারী, মহসিন পাটওয়ারী, মোহাম্মদ আলী মৃধা, জেলা যুবদলের সদস্য আ. মতিন, ফজলুর রহমান, সোহেল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ইকবাল পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক হারুন পাঠান, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা, সদস্য সচিব আমজাদ হোসেন শিবলু, পৌর মহিলা দলের আলেয়া বেগম, পারুল বেগম প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়