বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ২২:২৮

চাঁদপুর শহর জামায়াতের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা

নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্যে কাজ করতে হবে

-------------------জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী

অনলাইন ডেস্ক
নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্যে কাজ করতে হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ ২০২৬) বিকেলে শহরের ট্রাক রোডস্থ দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। তিনি বলেন, স্বাধীনতা কোনো সাধারণ অর্জন নয়, এটি আমাদের আত্মপরিচয়, আমাদের গর্ব। এই স্বাধীনতাকে ভুলে যাওয়া মানে নিজেদের ইতিহাসকে অস্বীকার করা। স্বাধীনতার ৫৫ বছর পরও আমাদের দেশের মানুষ স্বাধীনভাবে চলতে পারেনি। এটি আমাদের ত্যাগ, সংগ্রাম আর আত্মমর্যাদার প্রতীক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া।

প্রধান অতিথি আরো বলেন, নতুন প্রজন্ম স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্যে কাজ করতে হবে। এই মাটিতে শহীদের রক্ত মিশে আছে। তাদের আত্মত্যাগের কারণেই আমরা আজ স্বাধীন দেশের নাগরিক। তাই স্বাধীনতার মর্যাদা রক্ষা করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব।

চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাড. শাহজাহান খানের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজের পরিচালনায় আরো বক্তব্য রাখেন শহর সেক্রেটারি শেখ বেলায়েত হোসেন, কর্মপরিষদ সদস্য ও ১০নং ওয়ার্ড সভাপতি গোলাম মাওলা, ওমর ফারুক, মাও. আবু আহমেদ। দারসুল কুরআন পেশ করেন দারুসসালাম মসজিদের ইমাম অধ্যাপক মাওলানা সোহাইল আহমেদ চিশতী।

সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।

ক্যাপশন;

জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়