সোমবার, ২৩ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ২১:৫৩

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের পিতার কবর জিয়ারত করলেন সাবেক এমপি

প্রবীর চক্রবর্তী।
প্রধানমন্ত্রীর প্রেস সচিবের পিতার কবর জিয়ারত করলেন সাবেক এমপি

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব, ফরিদগঞ্জের কৃতী সন্তান আবু আব্দুল্লাহ এম সালেহ (সালেহ শিবলী)- এর পিতার কবর জিয়ারত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ।

রোববার (২২ মার্চ ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আবু আব্দুল্লাহ এম সালেহ (সালেহ শিবলী)-এর পিতা মরহুম মাওলানা এ জে এম ইউনুসের কবর জিয়ারতকালে অন্যান্যের উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটোয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসিন মোল্লা, পৌর বিএনপি নেতা মহসিন পাটোয়ারী, মোখলেছুর রহমান, এম এম টুটুল পাটোয়ারী, হাবিবুর রহমান রুবেল, জেলা যুবদলের সদস্য আব্দুল মতিন, ফজলুর রহমান, সোহেল খান, বিএনপি নেতা ইকবাল পাটোয়ারী, মোহাম্মদ আলম, সাবেক ইউপি চেয়ারম্যান বাছির আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুস ছবুর রুবেল, যুবদল নেতা রাজু পাটোয়ারী, কামরুল ইসলাম, শাওন পাঠানসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়