বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১৪

কাজী ইব্রাহীম জুয়েলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সংবাদদাতা।।
কাজী ইব্রাহীম জুয়েলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাটস্থ কাদের মিজি জামে মসজিদে এ আয়োজন করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে রাজনৈতিক নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী সুধীজন এবং পথচারী রোজাদাররা অংশগ্রহণ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সমগ্র পৃথিবীর মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাদের মিজি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাদের মোল্লা। তিনি দেশ, জাতি এবং উপস্থিত সবার নেক হায়াত, শারীরিক সুস্থতা, কর্মক্ষেত্র ও ব্যবসায়িক উন্নতিসহ সকল কবরবাসীর মাগফিরাত কামনা করে দোয়া করেন।

ইফতার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এই মাস আমাদেরকে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ এবং মানবিকতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়ানোই রমজানের প্রকৃত শিক্ষা। তিনি আরও বলেন, রাজনৈতিক ভিন্নমত থাকলেও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। চাঁদপুরের উন্নয়ন ও শান্তির জন্যে সকলের সহযোগিতা ও দোয়া প্রয়োজন।

দোয়া মোনাজাত শেষে উপস্থিত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়