সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:২১

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে

চাঁদপুর শহর জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক
চাঁদপুর শহর জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার

(২১ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে চাঁদপুর শহর জামায়াতের নিউ ট্রাক রোডস্থ কার্যালয়ে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিলো বাঙালি জাতির অধিকার আদায়ের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার জন্যে সালাম, বরকত, রফিক, জব্বারসহ অসংখ্য ভাষা সৈনিক নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলার অধিকার অর্জন করেছি। ভাষা আন্দোলনের সেই চেতনা আমাদের জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রেরণা জোগায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া।

চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাড. শাহজাহান খানের সভাপতিত্বে ও সেক্রেটারি শেখ বেলায়েত হোসেনের পরিচালনায় দারসুল কুরআন পেশ করেন দারুসসালাম মসজিদের ইমাম অধ্যাপক মাওলানা সোহাইল আহমেদ চিশতী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. সাইফুল ইসলাম সবুজ খান, মাওলানা তাফাজ্জল হোসেন, সফিকুল ইসলাম। বক্তব্য রাখেন শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য ওমর ফারুক, মাও. আবু আহমেদ ও অ্যাড. মামুন মিয়াজী। আরো উপস্থিত ছিলেন শহরের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে মহান ভাষা আন্দোলনের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।

ক্যাপশন;

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়