শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৪

৬ দিনের সফরে মতলবে আসছেন মো. জালাল উদ্দিন এমপি

মাহবুব আলম লাভলু
৬ দিনের সফরে মতলবে আসছেন মো. জালাল উদ্দিন এমপি

মতলবে ৬দিনের সফরে আসছেন মো. জালাল উদ্দিন এমপি। শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) তিনি তাঁর সফর শুরু করবেন।

তাঁর সফরসূচি মধ্যে রয়েছে--শুক্রবার (২০ ফেব্রুয়ারি) : দুপুর ১টায় মতলব উত্তর উপজেলার লুধুয়া মাদ্রাসায় জুম্মার নামাজ আদায়শেষে পিতা-মাতার কবর জিয়ারত করবেন ও বিকেল ৫টায় লুধুয়া মাদ্রাসায় উপস্থিত থেকে এতিমদের সাথে নিয়ে ইফতার করবেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) : দিনব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন। রোববার (২২ ফেব্রুয়ারি) : সকাল ১১টায় নিজ বাড়ি লুধুয়ায় সর্বস্তরের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) : সকাল ১১টায় মতলব উত্তর উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও বিকেল ৩টা নিজ বাড়ি লুধুয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) : সকাল ১১টায় মতলব দক্ষিণে বাড়ি সংলগ্ন মাঠে সর্বস্তরের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন ও বিকেল ৩টায় মতলব দক্ষিণের বাড়ি সংলগ্ন মাঠে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) : সকাল ১১টায় মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়