প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৪
মতলব বাজারে বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের ধানের শীষের প্রচারণা
রেদওয়ান আহমেদ জাকির।।

মতলব বাজারে বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের ধানের শীষের প্রচারণায় নেতৃবৃন্দ।
মতলব পৌর শহরের মতলব বাজার এলাকায় বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. জালাল উদ্দিনের ধানের শীষের প্রচারণা করেছেন স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।
|আরো খবর
সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) বেলা ১২টায় ধানের শীষের জন্যে ভোট প্রার্থনা করেন নেতৃবৃন্দ। পরে স্থানীয় এনএএম টাওয়ারে পথসভা করেন।
পথসভায় বক্তব্য রাখেন মতলব পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউল মাওলা কচি, পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জানে আলম বাবু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য মো. সোহেল রানা, মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সদস্য সালাউদ্দিন অভি, জাহিদ হোসেন, নিউ মার্কেট থানা ছাত্রদলের সাবেক সদস্য আরিয়ান ইসলাম শিবলু, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জুয়েল হোসেন, ১নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি কালাম বেপারী, বিএনপি নেতা মোশারফ হোসেন, রিপন মোল্লা, যুবদল নেতা গাজী আরিফ, নাছির স্বপন, হেলাল, মিন্টু মোল্লা, ছাত্রদল নেতা ফরহাদ, সাব্বির পারভেজ, আশিক, মাসুম, শিহাব প্রমুখ।এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








