শনিবার, ২৭ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ২১:৫৪

চাঁদপুর প্রেস ক্লাবের অর্ধ-বার্ষিক সাধারণ সভা

সাংবাদিকদের পেশাদারিত্বকে মূল্যায়ন করাই হচ্ছে প্রেস ক্লাবের কাজ

--------সভাপতি সোহেল রুশদী

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
সাংবাদিকদের পেশাদারিত্বকে মূল্যায়ন করাই হচ্ছে প্রেস ক্লাবের কাজ

ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের ২০২৬ সালের অর্ধ-বার্ষিক সাধারণ সভা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখর এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন ২০২৬) সকালে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএ লতিফের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মুনির চৌধুরী। গীতা পাঠ করেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর।

সভার শুরুতে প্রেস ক্লাবের মরহুম সদস্য ও অসুস্থ সাংবাদিকদের জন্যে দোয়া করা হয়।

এছাড়া চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি এএইচএম আহসান উল্লাহর মেজো ভাই মরহুম অধ্যক্ষ মাওলানা আ.ন.ম. মুহিবুল্লাহ নোমানের রুহের মাগফিরাত কামনা এবং প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য ফারুক আহম্মেদের ভাই ফরিদ আহমেদ রিপনের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেস ক্লাবের সদস্য মাওলানা আহমাদুল্লাহ।

সভায় বিগত বার্ষিক সাধারণ সভার রেজুলেশন ও বর্তমান কমিটির অর্ধ-বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন যথাক্রমে প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এমএ লতিফ।

এছাড়া ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ কেএম সালাউদ্দিন।

সভায় স্বাগত বক্তব্যে সভাপতি সোহেল রুশদী বলেন, ১৯৭০ সালে ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাব প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ক্লাবের উন্নয়নে যারা দায়িত্ব পালন করেছেন, ত্যাগ স্বীকার করেছেন এবং প্রতিষ্ঠালগ্ন থেকে জড়িত ছিলেন তাঁদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। যাঁরা আমাদের মাঝ থেকে চলে গেছেন সেই সকল মরহুম সদস্যকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেন তাঁদেরকে জান্নাতবাসী করেন। তিনি বলেন, চাঁদপুর প্রেস ক্লাব প্রতিষ্ঠার ইতিহাস আপনারা সকলে জানেন। পরবর্তীতে প্রেস ক্লাবের অবকাঠামোর এই বিশাল উন্নয়ন যাঁদের নেতৃত্বে হয়েছে তাঁদেরও স্মরণ করছি।

বিশেষ করে প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাড. ইকবাল বিন বাশার ও তৎকালীন সাধারণ সম্পাদক মরহুম ইকরাম চৌধুরীর নেতৃত্বে চাঁদপুর প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়ন কাজ শুরু হয়। তিনি বলেন, আপনারা জানেন বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী প্রেস ক্লাবের সদস্য হতে হলে মেইনস্ট্রীম মিডিয়ায় কর্মরত এবং সর্বনিম্ন ইন্টারমিডিয়েট পাস হতে হবে। আর সভাপতি-সেক্রেটারি হতে হলে মিনিমাম ডিগ্রি পাস লাগবে। এটা প্রেস ক্লাবের একটা সুন্দর শৃঙ্খলা এবং আমাদের বড়ো অর্জন। আমাদের সাবেক সভাপতি-সেক্রেটারী যারা বিগতদিনে দায়িত্ব পালন করেছেন, তাঁদের নিরলস পরিশ্রমের কারণে আজকের প্রেস ক্লাব এ পর্যায়ে এসেছে। ক্লাবের সকল পর্যায়ের সদস্যের সমর্থনের কারণে ক্লাবটি এগিয়ে যাচ্ছে। প্রেস ক্লাব সাংবাদিকদের কল্যাণে, সাংবাদিকদের মাঝে ঐক্য ধরে রাখার কাজ করে। সাংবাদিকদের পেশাগত কাজ ও পেশাদারিত্বকে মূল্যায়ন করাই হচ্ছে প্রেসক্লাবের কাজ। এ কাজগুলো আমরা সবসময় প্রেসক্লাব থেকে করে আসছি।

সোহেল রুশদী আরো বলেন, এখানে অনেকে সদস্য হতে পারেন না গঠনতন্ত্রের কারণে। তাদেরকেও আমরা চেষ্টা করি প্রেস ক্লাবের বিভিন্ন আচার অনুষ্ঠানে আনার জন্যে এবং শৃঙ্খলা রাখার জন্যে। আমরা চেষ্টা করছি, বিগত কমিটিও চেষ্টা করেছে। আমি সভাপতি হিসেবে আজকে একটি ম্যাসেজ দিতে চাই, আমরা আমাদের ঐক্য ধরে রাখার জন্যে আপ্রাণ চেষ্টা করবো। আমাদের মধ্যে অনেকেরই মতবিরোধ থাকতে পারে, কিন্তু প্রেস ক্লাবের স্বার্থে সাংবাদিকদের কল্যাণে আমরা এক থাকবো। আমাদের ঐক্যের বিষয়ে সমগ্র জেলায় ম্যাসেজ দিতে হবে। চাঁদপুর প্রেস ক্লাবের মাধ্যমে সকল সাংবাদিক এক এবং ঐক্যবদ্ধ রয়েছে, এটা আমাদের সবার জন্যে শক্তি। আমি সকল সদস্য ও সাধারণ সদস্যদের উদ্দেশ্যে বলছি, আজকে আমি দায়িত্বে আছি, কাল আপনি দায়িত্বে আসবেন। তাই যে যখন দায়িত্বে আসবেন তখন তাকে শক্তিশালী করতে হবে, আমাদের একতাবদ্ধ থেকে কাজ করতে হবে। আমাদের অনেক সমস্যা মোকাবেলা করে কাজ করতে হয়। এই প্রেসক্লাবে সরকারি তেমন কোনো অনুদান আসে না, সকলের সহযোগিতায় প্রেস ক্লাবের কার্যক্রম চলছে।

তিনি বলেন, চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক মহোদয় আমাদের অনেক সাপোর্ট দিয়ে আসছেন৷ এমপি মহোদয় আমাদের পূর্ণ সহযোগিতা করছেন। প্রশাসন থেকেও আমরা কম-বেশি সাপোর্ট পাচ্ছি। যারা বিগত দিনের সভাপতি ও সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন, তারা অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করায় আজকে আমরা এ পর্যায়ে আসতে পেরেছি। আগামীতে যারা দায়িত্বে আসবেন তাদেরকেও আমরা সহযোগিতা করবো। তিনি প্রেসক্লাবের এবারের আনন্দ ভ্রমণ সফলভাবে সম্পন্ন হওয়ায় আনন্দ ভ্রমণ উপ-কমিটির আহ্বায়ক রহিম বাদশা, সদস্য সচিব জিএম শাহীন ও সমন্বয়কারী আব্দুল আউয়াল রুবেলসহ উদযাপন কমিটিকে ধন্যবাদ জানান।

তিনি আরো বলেন, বিগত সময়ে বাদপড়া আমাদের প্রেস ক্লাবের পাঁচজন সিনিয়র সাধারণ সদস্য যথাক্রমে কাজী শাহাদাত, শরীফ চৌধুরী, শহীদ পাটোয়ারী, এএইচএম আহসান উল্লাহ ও মো. আব্দুর রহমানকে বর্তমান (২০২৬ সালের) কার্যকরী পরিষদ তাদের সাধারণ সদস্য পদ পুনরায় ফিরিয়ে দিয়েছে, তাঁরাও আমাদের মাঝে ফিরে এসেছেন এবং আজকে অর্ধ-বার্ষিক সাধারণ সভায় উপস্থিত হয়েছেন। আমি তাঁদেরকেও স্বাগত জানাচ্ছি।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাড. ইকবাল বিন বাশার, কাজী শাহাদাত, অধ্যক্ষ জালাল চৌধুরী, শহীদ পাটোয়ারী, বিএম হান্নান, শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াসউদ্দিন মিলন, এএইচএম আহসান উল্লাহ, শাহাদাত হোসেন শান্ত, রহিম বাদশা, সিনিয়র সদস্য মুনির চৌধুরী, অধ্যাপক দেলোয়ার আহমেদ, আনোয়ার হাবিব কাজল, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, মাহবুবুর রহমান সুমন, কাদের পলাশ, আব্দুর রহমান প্রমুখ ।

চাঁদপুর প্রেস ক্লাবের ২০২৬ সালের কার্যকরী পরিষদের সহ-সভাপতি শওকত আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল রুবেল, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, চৌধুরী ইয়াসিন ইকরাম, তালহা জুবায়ের, কোষাধ্যক্ষ কেএম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, সাহিত্য প্রকশনা ও লাইব্রেরি সম্পাদক মুনাওয়ার কানন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমআর ইসলাম বাবু, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক সেলিম রেজা, কার্যনির্বাহী পরিষদের সদস্য নেয়ামত হোসেন, মোহাম্মদ ইলিয়াস পাটোয়ারী, একে আজাদ, সিনিয়র সদস্য আলম পলাশ, হাসান মাহমুদ, আব্দুস সালাম আজাদ, শরীফ মো. আশ্রাফুল হক, অ্যাড. শাহজাহান খান, আশরাফুল আলম, মিজান লিটন, মাজহারুল ইসলাম অনিক, আতিকুর রহমান রুবেল, বিল্লাল হোসেন ঢালী, ফরিদ হাসান, মো. সাইফুল আজমসহ প্রেসক্লাবের অন্যান্য সাধারণ ও আজীবন সদস্য উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়