প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০১:০১
কাল শাহজাহান চোকদারের ৪র্থ মৃত্যুবার্ষিকী

কাল শাহজাহান চোকদারের ৪র্থ মৃত্যুবার্ষিকী
|আরো খবর
চাঁদপুরের পরিচিত মুখ, গুয়াখোলা এলাকার বাসিন্দা, চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও জিএস, চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক শাহজাহান চোকদারের কাল শনিবার (২৭ জুন ২০২৬) ৪র্থ মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে পারিবারিকভাবে দোয়ার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৭ জুন চাঁদপুর আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।








