প্রকাশ : ১১ মে ২০২৬, ০৯:৩২
এইদিনে
২০০৬ সালের এইদিনে চাঁদপুর সদরের ঘোষেরহাট ও চাঁদখাঁর বাজারের মাঝামাঝি বটতলী এলাকায় ট্রাক ও বেবি ট্যাক্সি সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়।
২০১১ সালের এইদিনে মতলব উত্তরের ছেঙ্গারচর পৌরসভার নবনির্বাচিত মেয়র আওয়ামী লীগ নেতা সিদ্ধিরগঞ্জের হিরাঝিল প্রোপার্টিজের চেয়ারম্যান ও চিটাগাং আহসান উল্যা সুপার মার্কেটের সভাপতি হাজী মো. বিল্লাল হোসেন সরকার (৫৫) মারা যান।
২০১৬ সালের এইদিনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চাঁদপুর জেলায় সেরা ফলাফল অর্জন করে চাঁদপুর শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় ও আল-আমিন একাডেমী।
২০১৯ সালের এইদিনে শাহরাস্তির দেবীপুর গ্রামে প্রতিবন্ধী কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ফাহিম (২১) ও জিহাদ (১৯)কে পুলিশ আটক করে।
২০২১ সালের এইদিনে অশ্লীল ছবি ধারণ করে টাকা আদায় চক্রের ৬ সদস্যকে চাঁদপুর মডেল থানা পুলিশ আটক করে।
২০২২ সালের এইদিনে হাজীগঞ্জের পাতানিশ দক্ষিণপাড়া থেকে পুলিশ ৬ ডাকাতকে আটক করে।
২০২৪ সালের এইদিনে দ্বাদশ পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার সেমি-ফাইনাল চাঁদপুর প্রেসক্লাব ও চাঁদপুর রোটারী ভবনে সম্পন্ন হয়।
২০২৫ সালের এইদিনে চাঁদপুর সদরের মৈশাদীতে তালগাছ থেকে পড়ে কালু গাজী (৪০) নামে এক ব্যক্তি মারা যায়।





