প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৬
শ্রীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

মুন্সীগঞ্জের শ্রীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে ঢাকা-দোহার সড়কের বাঘড়া তালুকদার বাড়ি মোড় এলাকায় এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি মোটরসাইকেল ভুল পথে (রং সাইড) চলার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
|আরো খবর
ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক চালক প্রাণ হারান, যার মোটরসাইকেলের নম্বর ঢাকা মেট্রো ল-২৪-০৩২০। এছাড়া গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক অপর চালককে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে।
ডিসিকে /এমজেডএইচ





