প্রকাশ : ১৬ আগস্ট ২০২১, ১৫:৩৬
হাজীগঞ্জের যুবক আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত

হাজীগঞ্জের মহিন উদ্দিন (২৪) নামে এক যুবক আরব আমিরাতের দুবাই আবু সাকারায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে। রোববার বাংলাদেশ সময় রাত ১২ টায় সড়ক দুর্ঘটায় মারা গেছে এ যুবক ।
|আরো খবর
- হাজীগঞ্জে বিনামূল্যে সেবাপ্রাপ্ত পাঁচ শতাধিক রোগীর মধ্যে দেড় শতাধিকের চক্ষু অপারেশনের ব্যবস্থা
- চার কিলোমিটারজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু : দখল-দূষণে মৃতপ্রায় খাল পুনরুদ্ধারের উদ্যোগ, পর্যায়ক্রমে মতলব ও হাজীগঞ্জ পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রম
- হাজীগঞ্জের মেনাপুরে সড়ক দুর্ঘটনায় তরিকুল নিহতের ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
সে হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর (উ:) ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের ছফিউল্যার ছেলে।
মহিন উদ্দিন আরব আমিরাতের আবুদাবিতে থাকতেন। সে সেখানে ফার্নিসার ও পর্দার কাপড় সাপ্লাইয়ের দিতে গিয়ে পথে সড়ক দুর্ঘটায় কবলিত হয়।
আহাম্মদপুর গ্রামের আসকর বাড়ির যুবক মহিন নতুন বিবাহ করেই ছুটি কাটিয়ে দ্বিতীয় বার দুবাই গিয়েছিল সে। চার মাস হল সে ছুটি কেটে দুবাই গিয়েছিল।
স্থানীয় বাসিন্দা মীর হোসেন জানান, মহিন উদ্দিনের তিন ভাই চার বোন। তার মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
তারা বাবা সফিউল্যাহ জানান, ছেলেকে বিয়ে করিয়েই বিদেশ পাঠিয়েছি। তার ভাগ্য এমন হবে ভাবতেও পারিনি। তিনি জানান, ঘটানার পরপরেই আমারা সহকর্মীদের মাধ্যমে খবর পেয়েছি।
এখন শুধু ছেলের লাশটা চাই।





